নোটিশ বোর্ড

সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন

4

মোট নোটিশ

5

March, 2026

16 Nov
November 16, 2025

মাদরাসার বার্ষিক প্রতিযোগিতার নোটিশ

মাদরাসার বার্ষিক প্রতিযোগিতার নোটিশ

এতদ্বারা খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, সত্যপুর, মাগুরা সদর-এর সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা আগামী ২৩শে ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার রাত থেকে
২৪শে ডিসেম্বর ২০২৫, বুধবার রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতা মাদরাসার শিক্ষার্থীদের মেধা, প্রতিভা এবং নৈতিক গুণাবলীর বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিঃদ্রঃ

  • প্রতিযোগিতা চলাকালীন মাদরাসার নিয়মকানুন কঠোরভাবে পালন করতে হবে।

  • নির্ধারিত সময়ে উপস্থিত থাকা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

  • অভিভাবকগণকে অনুরোধ করা হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতি ও অংশগ্রহণে সমর্থন করবেন।

আশা করা যায়, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি মৌলিক ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।


মুহ্তামিম
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা
সত্যপুর, মাগুরা সদর, মাগুরা

16 Nov
November 16, 2025

খতমে বুখারী জরুরি নোটিশ

এতদ্বারা খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, সত্যপুর, মাগুরা সদর-এর সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে  খতমে বুখারী অনুষ্ঠিত হবে

অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হবে। তাই  সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করি।


মোহতামিম 
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা
সত্যপুর, মাগুরা সদর

16 Nov
November 16, 2025

মাহফিল সংক্রান্ত জরুরি নোটিশ

এতদ্বারা খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, সত্যপুর, মাগুরা সদর-এর সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী মহলে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা হতে মাদরাসা প্রাঙ্গণে একটি ঈমানী ও আত্মশুদ্ধিমূলক দাওয়া’ই মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে দেশের প্রখ্যাত আলেম-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। তাই সময়মতো উপস্থিত থাকার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।

 সময়ঃ সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত
 স্থানঃ খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা প্রাঙ্গণ
 আয়োজনেঃ মাদরাসা পরিচালনা কমিটি

অতএব, অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলা বজায় রেখে উপস্থিত থেকে মাহফিলকে সফল করে তুলবেন—এই কামনা রইলো।

— মোহতামিম
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা
সত্যপুর, মাগুরা সদর

16 Nov
November 16, 2025

মাসিক ছুটির নোটিশ


জরুরি নোটিশ

এতদ্বারা খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, সত্যপুর, মাগুরা সদর, মাগুরায় অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

আগামী ২৬ই নভেম্বর ২০২৫ ইং, রোজ বুধবার, দুপুর ২টা হতে ২৮ই নভেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার, বিকাল পর্যন্ত মাদরাসায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এতদ্বারা সকল শিক্ষার্থীর অভিভাবকগণের নিকট বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে,
২৮ই নভেম্বর ২০২৫ ইং, রোজ বুধবার, দুপুর ২টার পূর্বে স্ব-স্ব সন্তানের মাসিক বেতন পরিশোধ করে দেওয়ার জন্য।


আদেশক্রমে
মাদরাসা কর্তৃপক্ষ